সারারাত জাগি আমি আর সেহেরির সময় আম্মু ডাকতে আসলেই ঘুমানোর ভান করি
![]() |
রাতে কখন বিছানায় যাও প্রশ্নটা করলে উত্তর দিতে পারব, কিন্তু রাতে কখন ঘুমায় সেই প্রশ্ন করলে আমি কোনো উত্তর দিতে পারবনা |
রাত ১১টা - ১২ টার মধ্যে বিছানায় যেয়ে শুয়ে পরি | কিন্তু এর মানে এই না যে তার এগে আমি বিছানায় যাই না | বলতে গেলে আমি সারাক্ষণই বিছানায় থাকি | আমি নিজেও জানিনা কেনো, বাসায় বসার আরো অনেক জায়গা আছে, কিন্তু আমি কেনো জানি ঘুরে ফিরে ওই বিছানায় গিয়েই বসি- শুই | আর কেনো জানিনা মোবাইল ফোন চালানো ছাড়া আর কোনো কাজ খুঁজে পাইনা |
রমজান মাস, মুসলিমদের জন্য একটি পবিত্র মাস, একটি বরকতময় মাস | এই মাসে সবাই কম বেশি কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করে | সবাই একটি মাস রোজা রাখে এবং আল্লাহর ইবাদত করে | বাসায় সবাই রোজা রাখার কারণে ১০ - ১১ টার মধ্যে ঘুমিয়ে পরে, এবং আমিও বিছানায় যাই ওই সময়ই | সবাই ঘুমিয়ে পরলেও আমি ঘুমাই না সারা রাত | কখনো ইউটিউব কখনো ফেইসবুক কখনো ইনস্টাগ্রাম | এই করতে করতে কখন যে সেহরির সময় হয়ে যায় বুঝতেই পারিনা |
৩ টা বাজতে না বাজতেই আম্মু আমার রুমে চলে আসে | সারা রাত জাগলাম দেখলে তো আমার কপালে সেই রকম দুঃখ আছে | ওই সময় আমার চেয়ে বড় অভিনেতা আর একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে | আম্মুর একডাকে কখনই জবাব দেওয়া যাবেনা তাহলে বুঝে যাবে আমি সারারাত জেগে ছিলাম| ৩-৪ টা ডাক দেবার পর একটু আওয়াজ করতে হবে | তারপর বলতে হবে যে আমি উঠছি, কিন্তু সেটা এমন ভাবে বলতে যেন আমি নেশা করে আসলাম তাছাড়া আম্মু বুঝে যাবে আমি সারারাত ঘুমাইনি | তারপর আম্মু ডেকে যাবার সঙ্গে সঙ্গে উঠে যাওয়া যাবে না | কিছুক্ষন পর আবার একটা ডাক দিবে আম্মু, তখন উঠে খাইতে যাইতে হবে |
কি ভাবছেন এটা শুধু আমার কাহিনী বললাম? মোটেও না এটা আজকালকের প্রত্যেক ঘরের কাহিনী |

Leave a Comment